রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

যৌথ রোটারেক্ট ক্লাবের উদ্যোগে রেইনকোর্ট বিতরণ সম্পন্ন

বাবলু বড়ুয়া
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::দিনমজুরদের বৃষ্টির সময়েও আর্থিক অবস্থা সচল রাখার লক্ষ্যে নগরীর চকবাজার এলাকায় যৌথ রোটারেক্ট ক্লাবের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে “HOPECOAT” নামের একটি রেইনকোট বিতরণ প্রকল্প। বর্ষাকালে দিনমজুরদের জন্য এই প্রজেক্টটি ছিল অত্যন্ত মানবিক এবং সময়োপযোগী উদ্যোগ।

এই যৌথ প্রকল্পটি আয়োজন করে রোটারেক্ট ক্লাব অব চিটাগং পোর্ট সিটি,রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স,রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন,রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম সিটি ও রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম কসমোপলিটন,যা রোটারেক্ট ডিস্ট্রিক্ট ৬৫-এর অন্তর্ভুক্ত।

উক্ত প্রকল্প পরিচালনা করেন রোটারেক্ট ক্লাব অব চিটাগং পোর্ট সিটি’র (আসমা আনিকা হৃদি,রিদুয়ানুল ইসলাম ফাহিম,আব্দুল্লাহ আল নাইম),রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র (চৌধুরী ইরফাত,মেহেরুন্নেসা স্বপ্না,তৌফিকুল ইসলাম),রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন’র (সবুজ,অনি), রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম সিটি’র (তানজিলা জোনাইদ,ইফতেখার মাহমুদ রাফি),রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম কসমোপলিটন’র নাকিবুর রহমান চৌধুরী।

এ প্রকল্পে পথচারী ও অসহায় দিনমজুরদের মধ্যে রোটারেক্ট ব্র্যান্ডিংকৃত রেইনকোট বিতরণ করা হয়। প্রকল্প শেষে সদস্যরা বলেন, মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের প্রকৃত প্রাপ্তি।
এই মানবিক উদ্যোগগুলো রোটারেক্টের মূলমন্ত্রকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category