শনিবার, ০২ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তার আটক

মনির হোসেন
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮৬ Time View

বেনাপোল প্রতিনিধি::যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে কর্তব্যরত পুলিশ সদস্য।

সোমবার (৭ জুলাই) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহমান জাকির (২৭)। তিনি যশোর সদর উপজেলার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। জানা গেছে, জাকির বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি’র ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয়পত্র বহন করছিলেন। তবে হাসপাতালের চিকিৎসকদের মতো সাদা এপ্রোন পরে নিজেকে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন।

অভিযোগ রয়েছে, পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে পুরাতন কসবা কাঠালতলা এলাকার বাসিন্দা সানজিদা খাতুনের কাছ থেকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা হাতিয়ে নেন। বিষয়টি হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোহেল রানার দৃষ্টিগোচর হলে তিনি জাকিরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই জাকিরের ভুয়া পরিচয়ের বিষয়টি স্পষ্ট হয়।

পরবর্তীতে পুলিশ সদস্য সোহেল রানা তাকে আটক করে হাসপাতাল সুপারের কাছে সোপর্দ করেন। হাসপাতাল সুপার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আটক আব্দুর রহমান জাকিরকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী।#

প্রেরক:-মোঃ মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-০৭/০৭/২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category