রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

যশোরে দুর্ঘটনায় আহত অধ্যক্ষ শফিকে দেখতে হাসপাতালে সাবেক এমপি তৃপ্তি

মনির হোসেন
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৮৭ Time View

বেনাপোল প্রতিনিধি::যশোরের শার্শার কন্দর্পপুরের কৃতি সন্তান চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম (শফি) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ২২মে রাত সাড়ে ১০ টার দিকে যশোর শহরের আশ্রম মোড়ে তার মোটরসাইকেলের সাথে ইজিবাইকের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডের ৪ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার দুপুরের পর তাকে হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসার খোঁজ খবর নেন যশোর-১ শার্শা আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। এসময় তার সাথে ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আব্দুল হক, উপজেলা যুবদলের সদস্য এসএম কবিরুজ্জামান, নিজামপুর ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক মেম্বার সুজা, গাতিপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেকসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রফেসর শফিকুল ইসলাম (শফি) যশোরস্থ শার্শা কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি। তার দুর্ঘটনার খবর শুনে সমিতির সদস্যরা হাসপাতালে দেখতে যান এবং আশু রোগমুক্তি কামনা করেন।

প্রেরক:- মো,মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-২৩/০৫/২০২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category