বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

যশোরে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা, নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ Time View

উজ্জ্বল চৌধুরী স্টাফ রিপোর্টারময়মনসিংহ:- ঘন কুয়াশার কারণে যশোর সদরের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর রেল পুলিশের পরিদর্শক শাহিদুল ইসলাম। রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পারভেজ (২৬) ট্রাকটির চালক। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারী গ্রামের বাসিন্দা। অন্যদিকে একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামের বাসিন্দা নাজমুল হাসান (২৮) ছিলেন চালকের সহকারী (হেলপার)
রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল জানান,পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও তার সহকারীর মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে ফেলে। এরই মধ্যে মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category