সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

যশোরের শার্শা উপজেলায় ধানক্ষেতে পড়ে ছিলো দু’টি পাইপগান

মনির হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬৫ Time View

বেনাপোল প্রতিনিধি::যশোরের শার্শা উপজেলায় ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দু’টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৫ এপ্রিল) সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ০১নং কলোনী তালতলা মাঠের ধান ক্ষেত থেকে এ পাইপগান দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহাম্মদ ইমদাদুল হক সংঙ্গীয় ফোর্স সহ জরুরি ডিউটি পরিচালনাকালে খবর পান বাগআঁচড়া ইউনিয়নের অন্তর্গত বসতপুর ০১নং কলোনী তালতলা নামক স্থানে ওই গ্রামের জহির উদ্দীনের ছেলে কৃষক আজিজুর রহমান (৩০) এর ধান ক্ষেতের মাঠে পরিত্যাক্ত অবস্থায় দুইটি পাইপ গান পড়ে আছে।

পরে তিনি বিষয়টি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থল গিয়ে দেশীয় তৈরি দুইটি পাইপগান যাহার এক টি কাঠের বাটসহ লম্বা ২ ফুট এবং অপর একটি দুই খন্ডে বিভক্ত কাঠের বাটসহ লম্বা ২ ফুট ২ ইঞ্চি পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।কে বা কারা এগুলো রেখে গেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানা।#

প্রেরক:-
মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-১৫/০৪/২০২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category