রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

যশোরের শার্শায় বাসের ধাক্কায় পথচারী নিহত

মনির হোসেন
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৮ Time View

বেনাপোল প্রতিনিধি::যশোরের শার্শা উপজেলায় বাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারী হবিবর রহমান হবি (৭০) উপজেলার টেংরা গ্ৰামের মৃত হোসেন মোড়লের ছেলে। ঘটনাস্হলের পাশের বাড়ির গৃহবধু ও প্রতক্ষদর্শী বিউটি বেগম জানান, নাভারণ থেকে ছেড়ে আসা বাগআঁচড়া অভিমুখে একটি মাহেন্দ্রযোগে

সোমবার দুপুর ২ টার সময় হবি কুচেমোড়া নামক স্থানে নেমে পথ পারাপারের সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। এসময় বাসটি দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশের চায়ের দোকানদার জাকির হোসেন তাকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের এসআই ইউসুফ শেখ জানান, দুর্ঘটনার সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর রক্ত পড়ে থাকা ছাড়া আর কোন আলামত পাওয়া যায়নি।
পরে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে দেখি নিহতের লাশ পড়ে আছে। তবে বাসটি দ্রুত পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানায়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।#

প্রেরক:-মো,মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-০২/০৬/২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category