বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

মেহেরপুরে গাঁজা পাচারকালে সড়ক দূর্ঘটনায় ২ পাচারকারি আহত।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

মেহেরপুর প্রতিনিধিঃ- গাঁজার বড় চালান পাচারকালে আমঝুপিতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ দু’জন আহত হয়েছে। মেহেরপুর সদর উপজেলা আমঝুপি মাঠের মাঝে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ তাহেরুল ইসলাম ও শিমুল ইসলাম নামে দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার সময় এ দূর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাদের রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন । আহত তাহিরুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়বাড়িয়া গ্রামের গোলাম মোস্তফা ছেলে এবং শিমুল হোসেন একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার ছেলে। জানা গেছে,আহতদ্বয় একটি মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। তারা আমঝুপি মাঠ অতিক্রম করার সময় বিপরীত গামি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই দুজন আহত হন। এঘটনার খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং তাদের কাছে থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category