সরাইল উপজেলা প্রতিনিধ::সরাইলে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল উপজেলার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২১ই৷আগস্ট২০২৫ইং সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় ‘উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠন ছাড়াও ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ আনিসুল ইসলাম ঠাকুর সভাপতি সরাইল উপজেলা বিএনপি এবং সঞ্চালনায় মোঃ মশিউর রহমান মাস্টার কৃষক দলের আহবায়ক। বক্তব্য রাখেনঃ- মোঃআজমল হোসেন ছোটন সহ সভাপতি সরাইল উপজেলা বিএনপি, ডি এম দুলাল মাহমুদ সাংগঠনিক সম্পাদক,
মোঃ আবু সোফিয়ান, যুবদলের আহ্বায়ক,মোঃ আব্দুল জব্বার
চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ,
মোঃ সালাউদ্দীন আহমেদ বিপ্লব, দপ্তর সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, মোঃ মনিরুজ্জামান মানিক সাধারণ সম্পাদক কালিগঞ্জ ইউনিয়ন বিএনপি মোঃমেহেদী হাসান পলাশ ও মাওঃ মোঃ হাবিবুর রহমান।
বক্তারা বলেন, সরাইল উপজেলা দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত। ব্রাহ্মণবাড়িয়ায় বহু প্রাইভেট হাসপাতাল থাকলেও সরাইল বাসী এখনও চিকিৎসার জন্য অনেক ভোগান্তির শিকার। বিশ্বরোড ও কুট্টাপাড়া সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে হলেও এখানে কোনো হাসপাতাল নেই।
সবার একটাই দাবি, সরাইল ঢাকা-সিলেট ও কুমিল্লা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত হওয়ায় এখান থেকে সহজেই ঢাকা, সিলেটসহ অন্যান্য জেলায় যাতায়াত গুরুত্বপূর্ণ স্থান তাই প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরাইল উপজেলায় স্থাপন হলে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবেন,মানববন্ধন শেষে অংশ গ্রহণকারীরা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারক লিপি প্রদান করেন।