শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাধবপুরে অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪২ Time View

মাধবপুরে অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া উদ্ধার

মো ইপাজ খাঁ,মাধবপুর (হবিগঞ্জ):-হবিগঞ্জে মাধবপুরে অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া আক্তার তনুকে (১৫) উদ্ধার করা হয়েছে।সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ধর্মঘর ইউপির দেবপুর গ্রামের ইউপি সদস্য সোহরাব উদ্দিনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়,গত ১ ডিসেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে ধর্মঘরের নিজনগর গ্রামের রায়সুল ইসলাম টুটুল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সামিয়াকে অপহরণ করে নিয়ে যায়।অপহরণের পর তাকে অন্ধকার ঘরে আটকে রেখে কয়েক দিন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

ঘটনার পরদিন ২ ডিসেম্বর মাধবপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন সামিয়ার বাবা (ডায়রি নং: ৮০)।পরে পরিবারের সদস্যরা ৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লার চেংগাহাটি এলাকার সুলতান মিয়ার বাড়ি থেকে সামিয়াকে উদ্ধার করেন।বর্তমানে তিনি মানসিক আঘাত নিয়ে পরিবারের কাছে রয়েছেন।

ভুক্তভোগী সামিয়া জানান,“ওরা আমাকে অন্ধকারে বন্দি করে রাখে এবং নির্যাতন করেছে।আমি বারবার বাবা-মাকে খুঁজেছি। মনে হয়েছিল,আর বাঁচতে পারবো না।

সামিয়ার বাবা ইউপি সদস্য সোহরাব উদ্দিন বলেন,আমার স্কুল–পড়ুয়া মেয়েকে যেভাবে অপহরণ ও নির্যাতন করা হয়েছে-আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

স্থানীয় যুবদল নেতা আমিনুর রহমান আমিন অভিযোগ করে বলেন,“এলাকায় অপহরণ, ইভটিজিংসহ নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। এসব বন্ধে অভিযান চালানো জরুরি।

অভিযুক্ত রায়সুল ইসলাম টুটুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন,“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।পরিবারকে উদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করেছি।এখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category