রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ

মাসুদ সিকদার
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭৬ Time View

রাজপুর উপজেলা প্রতিনিধি:: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে আদর্শগ্রাম নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮জুলাই) বিকালে মাদ্রাসায় কোচিংএ পড়তে গেলে শিক্ষক শাহাদাৎ হোসেন ওই শিক্ষার্থীর উপড় যৌন নির্যাতন চালায় বলে জানিয়েছি শিশুটির মা।শিশুটির পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে প্রচন্ড বৃষ্টি হওয়ায় মাদ্রাসার কোচিংএ ৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিলো। তাদের মধ্যে ২ জনকে ছুটি দিয়ে বাকি ২ জনকে মাদ্রাসায় রেখে দেয় শিক্ষক শাহাদাৎ হোসেন।

এদের মধ্যে একজন ছেলে ও ভুক্তভোগী ঐ শিক্ষার্থী ছিলো। শিক্ষক ছেলেটিকে কৈশলে মাদ্রাসার রুম ঝাড়ু দিতে পাঠিয়ে শিশু শিক্ষার্থীকে তার কোলের উপড় বসিয়ে অশালীন আচারন করে। এ সময় মাদ্রাসার পাশে বিল্ডিং এর একটি কক্ষ থেকে একটি মেয়ে সে দৃশ্য দেখে ফেলে। পরে শিক্ষক ঐ শিক্ষার্থীকে তার মাদ্রাসার বিশ্রাম কক্ষে নিয়ে গিয়ে যৌন নির্যাচন চালায়।

এ সময় শিশুটি চিৎকার করলে তাকে একটি ট্যাবলেট খাইয়ে দিয়ে তার মুখের ভিতরে কাপড় ডুকিয়ে দিয়ে আবারো যৌন নির্যাচন চালায়। এরপরে কক্ষটি তালা দিয়ে অন্যত্র চলে যায় ঐ শিক্ষক। পরে শিশুটি চিৎকার করলে অপর শিক্ষার্থী ঐ কক্ষের তালা খুলে তাকে বাহিরে বের করে নিয়ে আসে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মাদ্রাসায় ভাংচুর চালায়। এর আগেও অভিযুক্ত এই শিক্ষক কয়েকবার শিশু শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে শিক্ষক শাহাদাৎ হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব শত্রæতার জেরে তারা আমাকে ফাঁসাতে এবং আমার প্রতিষ্ঠানকে শেষ করে দেয়ার জন্য ষড়যন্ত্র করছে।এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানায়,খবরপেয়ে উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 
মাসুদ সিকদার রাজাপুর উপজেলা প্রতিনিধি
রাজাপুর, ঝালকাঠি
০১৭১৬৬৫২৬৯৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category