বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

মাটির চুলায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

রানা খান, শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ- মাটির চুলায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃষ্টি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হওয়ার পরপরই স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করেছিলেন।গতকাল বৃহস্পতিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে।
নিহত বৃষ্টি আক্তার শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। বৃষ্টির শাশুড়ি আমেনা খাতুন বলেন, ‘গত রোববার সন্ধ্যার পর বৃষ্টি রান্নাঘরে লাকড়ির চুলায় রান্না করতে যায়। অসাবধানতায় কোনো এক সময় চুলার আগুন গায়ের ওড়নায় লেগে যায়। হঠাৎ করে তার চিৎকারে ঘর থেকে বের হয়ে দেখি, সে উঠানে দৌড়াদৌড়ি করছে। তার গায়ে আগুন জ্বলছে। এরপর আমি ও আমার আরেক পুত্রবধূ শাহনাজ পানি ঢেলে তাঁর শরীরের আগুন নেভানোর চেষ্টা করি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’

নিহতের শ্বশুর আজিজুল হক বলেন, ‘পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকেরা।’ চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বৃষ্টির শরীরের ৬৩ ভাগ পুড়ে গিয়েছিল।

বৃষ্টির ভাই রিপন মিয়া বলেন, ‘অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত আমি ঢাকা মেডিকেল কলেজে যাই। সেখানে বোনের সঙ্গে কথা হয়েছে। সে জানিয়েছে, রান্না করতে গিয়েই তার শরীরে আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এরপর আমি শ্রীপুর থানার পুলিশকে বিষয়টি অবহিত করি।’

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তদন্ত করে জানতে পারি, চুলার আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category