শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ময়মনসিংহে দুই নবাগত পুলিশ কর্মকর্তার দায়িত্ব গ্রহণ পেশাদার নেতৃত্বে নতুন প্রত্যাশার আলো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০৫ Time View

ময়মনসিংহে দুই নবাগত পুলিশ কর্মকর্তার দায়িত্ব গ্রহণ পেশাদার নেতৃত্বে নতুন প্রত্যাশার আলো

শেখ মামুনুর রশীদ মামুনঃ-ময়মনসিংহের আইনশৃঙ্খলা রক্ষায় নতুন ধারা সূচনার প্রত্যয় নিয়ে একই দিনে দায়িত্ব গ্রহণ করলেন জেলার দুই গুরুত্বপূর্ণ চেয়ারে নবাগত অফিসার ইনচার্জ (ওসি)। তাঁদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও শুভ কামনা।

ময়মনসিংহের প্রাণকেন্দ্র ও সবচেয়ে ব্যস্ততম থানা কোতোয়ালী মডেল থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন,মোহাম্মদ ফিরোজ হোসেন।তিনি এর আগে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন,যেখানে তাঁর পেশাদারিত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান তাঁকে জনপ্রিয় করে তোলেন।মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে কোতোয়ালী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশা করছেন,স্থানীয় জনগণ ও প্রশাসন।তাঁর পূর্ব অভিজ্ঞতা এবং দৃঢ় প্রশাসনিক দৃষ্টিভঙ্গি এ অঞ্চলে অপরাধ দমনে নতুন মাত্রা যোগ করবে বলেই বিশ্বাস।

জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের নতুন অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম।

একই দিনে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মহিদুল ইসলাম,যিনি ইতোমধ্যেই পেশাগত সৎ চরিত্র ও দক্ষতা দিয়ে প্রশংসিত হয়েছেন বিভিন্ন মহলে।ডিবি পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল।সেখানে একজন অভিজ্ঞ,নির্ভীক ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন আর মোঃ মহিদুল ইসলাম নিঃসন্দেহে সে দায়িত্ব পালনে প্রস্তুত।তাঁর যুক্ত হওয়া গোয়েন্দা শাখার কার্যক্রমে গতি আনবে,এবং গোড়া থেকে অপরাধ চিহ্নিতকরণ ও দমন প্রক্রিয়া আরও বেগবান হবে।নতুন আশার বাতিঘর এই দুই কর্মকর্তা ময়মনসিংহে অপরাধ দমন,আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমানুষের নিরাপত্তা নিশ্চিতে এক অভিন্ন লক্ষ্যে কাজ করবেন বলেই প্রত্যাশা করা যায়।জনগণের আস্থা অর্জন,দুর্নীতিমুক্ত পুলিশিং এবং মানবিক আচরণ এই তিনটি স্তম্ভকে ভিত্তি করে তাঁদের পথচলা হোক দৃঢ় ও গৌরবোজ্জ্বল। সহযোগিতা ও শুভ কামনা আমরা ময়মনসিংহবাসী ও সংবাদকর্মী হিসেবে প্রত্যাশা করি,এই দুই গর্বিত পুলিশ কর্মকর্তা তাঁদের পেশাগত নিষ্ঠা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও উন্নয়ন মুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।তাঁদের সফলতা,সুস্বাস্থ্য ও নিরাপদ কর্মজীবনের জন্য রইল আন্তরিক শুভ কামনা।
পুলিশ-জনতার বন্ধন হোক আরও দৃঢ়,আরও বিশ্বস্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category