রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

ময়মনসিংহে অতিরিক্ত ভাড়া আদায়ে মোবাইল কোর্টের জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৩৪ Time View

ময়মনসিংহে অতিরিক্ত ভাড়া আদায়ে মোবাইল কোর্টের জরিমানা

সৌখিন পরিবহনকে ২ হাজার টাকা দণ্ড, সেনাবাহিনীর সহায়তায় অভিযান

মোঃ আলী সোবানঃ-জনসাধারণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আজ শুক্রবার ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সৌখিন পরিবহনকে একটি মামলায় ২,০০০/-টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মোবাইল কোর্টকে সক্রিয় সহায়তা প্রদান করে,যা সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেয়।একইসঙ্গে অন্যান্য পরিবহন মালিক ও চালকদের সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের অপচেষ্টায় না জড়ায়। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,”জনগণের স্বার্থে আমরা প্রতিনিয়ত সড়কে নজরদারি চালাচ্ছি।কেউই আইনের ঊর্ধ্বে নয়। অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযানে সাধারণ যাত্রীরাও সন্তোষ প্রকাশ করেন এবং বলেন,”এই ধরনের অভিযান আরও বাড়ানো দরকার।আমরা সচেতন থাকলে ও প্রতিরোধ গড়ে তুললে পরিবহন সেবায় শৃঙ্খলা ফিরে আসবে।সচেতনতার আহ্বান:সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—যদি কোথাও অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির ঘটনা ঘটে,তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন বা পরিবহন নিয়ন্ত্রণ সংস্থাকে অবহিত করুন।সবাই সচেতন হলেই অপব্যবহার ও দুর্নীতি রোধ করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category