বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

ব্যাটালিয়ন(২৫ বিজিবি)এর অধীনস্থ বিওপি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২০১ Time View

ব্যাটালিয়ন(২৫ বিজিবি)এর অধীনস্থ বিওপি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা আটক

আব্দুর রাজ্জাক,সরাইল উপজেরা প্রতিনিধিঃ-
জেলা ব্রাহ্মণবাড়িয়া তথ্য উপাত্তের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন(২৫ বিজিবি)এর অধীনস্থ আলীনগর বিওপি’র একটি বিশেষ টহলদল কর্তৃক ১২ই জুন ২০২৫ ইং তারিখ আনুমানিক ৮:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ২০১৫/১-এস হইতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী নামক স্থান হইতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইয়াবা ১৬,০০০ পিস আটক করে, যার সিজার মূল্য ৪৮ লক্ষ টাকা।

এছাড়াও তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা কানুন ব্যবহার করে পৃথক আরেক টি অভিযানে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)এর অধীনস্থ লক্ষীপুর বিওপি’র টহল দল কর্তৃক ১১ই জুন ২০২৫ইং তারিখ আনুমানিক ২১:০০ ঘটিকায় সীমান্ত পিলার ২০০৫/৩৪-এস হইতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার জলিল পুর নামক স্থান হইতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইয়াবা-১,০১৫ পিস আটক করা হয়,যাহার সিজার মূল্য ৩ লক্ষ ৪ হাজার ৫ শত টাকা।
আটককৃত ইয়াবার সর্বমোট সিজার মূল্য-প্রায় ৫১ লক্ষ ৪ হাজার ৫ শত টাকা।আটককৃত ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন,পবিত্র ঈদ উল আযহার দীর্ঘ ছুটিতে সাধারণ জনগণের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে বিজিবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে তাদের টহল কার্যক্রম আরো জোরদার করেছে।দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ও মানুষের জানমাল এর নিরাপত্তা নিশ্চিতকল্পে যে কোন ধরণের অনাকাঙ্খি/উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরাইল ব্যাটালিয়ন(২৫ বিজিবি)সদা প্রস্তুত রয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে ইয়াবা সহ কোন প্রকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)এর অভিযান চলমান থাকবে।

এছাড়াও কুরবানীকৃত পশুর চামড়া যেন কোনো ভাবেই পার্শ্ববর্তী দেশে পাচার না হয় সে ক্ষেত্রে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category