মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

বেনাপোলে বিএনপির জরুরী কর্মী সমাবেশ

মনির হোসেন
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮২ Time View

বেনাপোল প্রতিনিধি::বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪ নং বেনাপোল ইউনিয়ন শাখার উদ্যোগে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই বুধবার বিকালে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ৪ নং বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি এ,এস,এম মাহাবুবুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।

এ সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক- আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন এবং সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ,সহ-সভাপতি মোহাম্মদ আলী শাহীন,সহ দপ্তর সম্পাদক মোঃ সাইদুজ্জামান,অর্থ সম্পাদক নজরুল ইসলাম।

উপজেলা কৃষক দলেরসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,৪ নম্বর বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সিদ্দিকী
বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,

এছাড়াও আরও উপস্থিত ছিলেন:
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা,শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবি জানান। তারা সাংগঠনিক কাঠামো মজবুত করে জনগণের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।#

প্রেরক:-মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-০২/০৭/২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category