শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জয়িতাদের সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ :: ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা পযার্য়ে ও সদর উপজেলা পযার্য়ে সফল নারীদের জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

জেলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতারের সভাপতিত্ব অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নূর ফাতিহা, লাভলী ইয়াসমিন, কুলসুম আরা, তাসলিমা খাতুন, মুনিকা সরেন, সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা রোহেনা বেগম, রাবিয়া প্রমুখ।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজের জাগরণে বেগম রোকেয়ার যে অবদান তা অস্বীকার করার উপায় নেই। বেগম রোকেয়ার লালিত স্বপ্ন বাস্তবায়নে নারীদের আরও বেশি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

শেষে জয়িতাদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন অতিথিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category