মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

বৃষ্টিপাত চরম জলাবদ্ধতায় ভোগান্তি জনদুর্ভোগ

মোঃ আনোয়ার হোসেন
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক ::পটুয়াখালী, ৮ জুলাই ২০২৫
পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ২১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

টানা এ বর্ষণের ফলে পটুয়াখালী পৌর শহরসহ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের বিভিন্ন রাস্তাঘাট, গলি এবং নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে।

অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ফলে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। কোথাও কোথাও মানুষকে নৌকা ও ভেলা ব্যবহার করে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শহরের ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। কিন্তু এবারের বৃষ্টিপাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

পটুয়াখালী পৌরসভার কর্মকর্তারা জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অতিরিক্ত বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সতর্কবার্তা: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category