রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

বীরগঞ্জে ওপেন হাউস-ডে অনুষ্ঠিত ওপেন হাউস

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৭১ Time View

দিনাজপুর প্রতিনিধি: ১৭ এপ্রিল ২০২৫ খ্রি. দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার আয়োজনে “নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, জুয়া, সন্ত্রাস, আত্মহত্যা ও চুরি রোধকল্পে” বীরগঞ্জ থানা প্রাঙ্গণে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

পুলিশ সুপার বলেন অপরাধ হওয়ার পরে প্রতিাকর করার চেয়ে অপরাধ যেনো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, সচেতনতা বাড়াতে হবে সকলকে। এই জেলায় মাদক, পরকিয়া, আত্বহত্যার মতো অপরাধ অনেক বেশী এগুলো নিয়ন্ত্রণের জন্য সুশিল সমাজের

সকলকে এগিয়ে আসতে হবে। সাড়ে তিন লক্ষ জনগনের বসবাসরত এই থানায় স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে সকল মেসেজ জনগনের নিকট পৌছাঁনো সম্ভব নয়। তাই সকল স্তরের সচেতন মানুষকে সহায়তা করতে হবে। সাংবাদিকদের কে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স আমি যতদিনই থাকি এ জেলায় মাদক মুক্ত করেই যাবো। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রসমাজ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category