রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

বিরলে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে বিভিন্ন শইফতার মাহফিল অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৮৬ Time View

বিরল(দিনাজপুর)প্রতিনিধি::বিরলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিকদের সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ (শুক্রবার) বিরল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশা শ্রেণির প্রায় এক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা এ কে এম আফজালুল আনাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্রমিক নেতা জাকিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বিরল উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুর রশিদ, উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমীর হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমূখ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের আদর্শ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে, শ্রমিকদের ন্যায্য অধীকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য। এজন্য আগামী বাংলাদেশের নেতৃত্ব আল্লাহভীরু মানুষের হাতে তুলে দিতে হবে,যারা শাসক নয় হবে জনগনের বন্ধু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category