মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

বিজিবির অভিযানে সাড়ে ৯ লাখ ৮২ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক

মনির হোসেন
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬১ Time View

বেনাপোল প্রতিনিধি ::যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, তৈরি পোশাক এবং কসমেটিক্স আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১৩ এপ্রিল) এসব পণ্য চালান আটক করা হয়। তবে এ সময় কোন চোরাচালানীতে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালি চেকপোস্ট, আন্দুলিয়া ও শিকারপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, তৈরি পোশাক এবং কসমেটিক্স আটক আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯ লাখ ৮২ হাজার টাকা। আটককৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলে তিনি জানান #

প্রেরক : মো.মনির হোসেন।
বেনাপোল, যশোর।
তারিখ:-১৩/০৪/২৫।
মোবা:- ০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category