শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

বিজয়নগরে গাউছিয়া আজিজিয়া যুব কমিটির উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৬৪ Time View

বিজয়নগরে গাউছিয়া আজিজিয়া যুব কমিটির উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

জাহাঙ্গীর আলম,ব্রাহ্মণবাড়িয়া:-ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে একটি সেবামূলক সংগঠন।

আজ শুক্রবার উপজেলার চান্দুরা এলাকায় ‘চান্দুরা গাউছিয়া আজিজিয়া যুব কমিটি’র উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজানের শিক্ষা ও আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনটি এই ইফতার মাহফিলের আয়োজন করে।আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন:মোঃ রোমন আহম্মেদ(সভাপতি,যুব কমিটি)মোঃ সাদেকুর রহমান,(সাধারণ সম্পাদক)
মোঃ আলী আজম,মোঃ ফারুক খান(সহ-সভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি),
সংগঠনটির প্রবাসী সদস্যদের বিশেষ সহযোগিতায় দিনব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এই সময় বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক এবং চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাজেদুল করিম ফিরোজ।তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনিছুর রহমান খান বাপ্পি,মোঃ আশেকুর রহমান,মোঃ ইকবাল মাস্টার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মোঃ মাসেকুর রহমান ও মোঃ আনছর আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের সাহেবজাদা পীর মুফতি এনামুল হক লিটন মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে এই মহতী উদ্যোগকে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় এবং অসহায় মানুষের সেবায় সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।পরিশেষে উপস্থিত কয়েকশ’গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category