বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিএসএফ কর্তৃক ৪ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন এবং বিজিবি কর্তৃক আটক

সাদেকুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৮ Time View

বিরল (দিনাজপুর)প্রতিনিধি::২২ মে ২০২৫ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টা হতে ১ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৫/এমপি বরাবর ভারতের অভ্যন্তরে ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর সদস্যরা সীমান্ত এলাকা দিয়ে ২ জন নারী বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করলে কর্তব্যরত বিজিবি টহল দল স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করে।

পরবর্তীতে রাত পৌণে ৩ টায় বিরলের ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২৮/৭-এস বরাবর ভারতের অভ্যন্তরে ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কর্তব্যরত সদস্য কর্তৃক পুনরায় ২ জন পুরুষ বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কর্তব্যরত বিজিবি টহল দল বাংলাদেশের সীমান্ত এলাকা হতে তাদেরকে আটক করে।

বিজিবি কর্তৃক প্রেরীত প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃতদের মধ্যে নড়াইল জেলার সদর থানার ডহর শেখহাটি গ্রামের বেল্লাল মোল্লা এর ছেলে মোঃ রাসেল মোল্লা (২৪) ও রিফাত মোল্লা (১৬), সাতক্ষীরা জেলার সদর থানার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী সরদার এর মেয়ে মনোয়ারা খাতুন (৬৩), যশোর জেলার শার্শা থানার বাইকোলা গ্রামের মৃত মোজাম্মেল হোসেন এর স্ত্রী মোসাঃ রূপালি খাতুন (৪৫) বলে নিশ্চিত করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কাজের সন্ধানে ইতিপূর্বে ৫-১০ বছর সময়কালে দালালের মাধ্যমে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতের গুজরাটে গমন করেছিল। আনুমানিক ১ মাস পূর্বে গুজরাট পুলিশ কর্তৃক তাদেরকে গ্রেফতার করতঃ আনুমানিক ১৫০ জনকে বিমানযোগে কলকাতায় এবং বাসযোগে বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়ে আসে। উল্লেখ্য, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতঃ সঠিক হওয়ায় তাদেরকে দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধসমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category