রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

বিএসএড কলেজের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন

সাধীন আলম হোসেন
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৩০ Time View

নাটোর প্রতিনিধি::নাটোরের লালপুরে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের (ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন-বিএসএড) প্রথম ব্যাচের (২০২৫) শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই ২০২৫) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সংলগ্ন কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।

জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট-এর ডিরেক্টর সোনিয়া হাসানের সভাপতিত্বে ও
কলেজের অধ্যক্ষ সিমানুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. ছিদ্দিক আলী মিষ্টু, লালপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াহেদুজ্জামান সরকার, নাসিম হজ কাফেলার স্বত্ত্বাধিকারী এএসএম মোকাররেবুর রহমান নাসিম, ইন্সট্রাক্টর জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, মো. ইসমাইল হোসেন, আসলাম উদ্দীন, দুলাল উদ্দীন, আব্দুল মান্নান, সুপারিনটেন্ডেন্ট তাহানুর ইসলাম পটল, সাংবাদিক সালাহ উদ্দিন, সজিবুল ইসলাম হৃদয়, ফজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সিমানুর রহমান জানান, প্রথম ব্যাচে ১১ টি জেলার ৭১ জন শিক্ষার্থী বিএসএড এডুকেশন কোর্সে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। রাজশাহী ও খুলনা বিভাগের একমাত্র বিএসএড কলেজ জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ ২০২৪ সালের ২০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে।

একই বছর ৩ ডিসেম্বর কলেজের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনী নামফলক উন্মোচন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা। ২০২৫ সেশন থেকে প্রতিষ্ঠানটি তার নিজস্ব ক্যাম্পাসে ব্যচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) কোর্স পরিচালনার সকল প্রস্তুতি গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category