বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বিএনপি’র অসহযোগ আন্দোলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

বাপ্পী আহমেদ,জেলা প্রতিনিধি:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন,বিএনপির অসহযোগ আন্দোলন তাদের মনের শান্তির জন্য,জনগণ তাদের সমর্থন করে না। পূর্ব পাকিস্তানের সময় বঙ্গবন্ধু দেশের সাড়ে ৭ কোটি মানুষের ভোট ও সমর্থন নিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। এখন বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে সেই ঐতিহ্যবাহি অসহযোগ আন্দোলনকে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গেছেন। জনগণ তাদেরকে সমর্থন করে না। তিনি আজ (বৃহস্পতিবার’২১.২০২৩) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও মাদ্রাসা মাঠে এক পথসভায় নির্বাচনী প্রচারণার সময় একথা বলেন। তিনি আরো বলেন,নির্বাচন এলেই বিএনপি সন্ত্রাস শুরু করে। ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস ও ২০১৮ সালে মনোনয়ন সন্ত্রাস করেছে। আর এখন রেল কাটা ও মানুষ মারার সন্ত্রাস শুরু করেছে। তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বিএনপি ভোটের জন্য জনগণের কাছে না গিয়ে লুট করা টাকা নিয়ে বিদেশীদের সাথে আঁতাত করে।
এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন,কসবা পৌর মেয়র গোলাম হাক্কানি,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আজহারুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category