শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

বিএনপিতে বিভাজন করবেন না ঐক্যবদ্ধ থাকবেন বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমি

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৯৯ Time View

(সুনামগঞ্জ)বিশেষ প্রতিনিধি::সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনের আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ ও সুপ্রীম কোর্টের বিচারপতি (অবসর) মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমি বলেন,

আপনারা বিএনপি’তে বিভাজন সৃষ্টি করবেননা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী সংসদ নির্বাচনে কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেবে তার সাথেই কাজ করার জন্য মন-মানসিকতা থাকতে হবে।সবাই মিলে একসাথে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

অচিরেই আমাদের কষ্টের অবসান হবে। এই সময়ে আমাদের প্রয়োজন সৎ ও বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব। আপনারা অবশ্যই জানেন, বিএনপি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, একটি বিশাল ও সুশৃংখল রাজনৈতিক দল। ৫আগস্ট পরিবর্তনের পর এই জাতিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, জাতিকে রক্ষায় বিএনপিকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (২৫মার্চ) বিকালে শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত শহীদ মিনার প্রাঙ্গণে “বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে” অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাল্লা উপজেলা যুবদল নেতা এরশাদ মিয়ার পরিচালনায় ও বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রশিদ আহমেদ চৌধুরী বাচ্চু, দিরাই উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সুজাত আহমেদ চৌধুরী, দিরাই পৌর বিএনপি’র সদস্য সেলিম চৌধুরী, ব্যারিষ্টার মাহদীন চৌধুরী।

শাল্লা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই। এছাড়াও উপস্থিত ছিলেন, ডাঃ আব্দুল করিম, কবির মিয়া চৌধুরী, নূরুল হক সর্দার, অশিকুর রহমান আশিক, আবু সায়েম, হাবিবুর রহমান হাবুল, একরামুল হোসেন, লুৎফুর রহমান তালুকদার, বাদল চন্দ্র দাস, আব্দুল মজিদ সোহেল মিয়া, আবু ছাঈদ সাগর, সবুজ হোসেন বাবু সহ অনেকেই।

উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপি’র তৃণমূল পর্যায়ের
বিভিন্ন নেতৃবৃন্দসহ স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category