বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে কৃষকের ভুট্টা ক্ষেতের ক্ষতি সাধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ Time View

মো:আরিফুল ইসলাম ফুলবাড়ী,দিনাজপুর,প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব জাফরপুর (ঘুঘুজন) গ্রামে আছোয়াদ আলীর ৯৩ শতক জমিতে প্রতিপক্ষরা আগাছা নাশক স্প্রে করে জমিতে লাগানো ভুট্টা ক্ষেত পুড়িয়ে দেন। এতে ঐ কৃষকের প্রায় দেড় লক্ষটাকার বেশি ক্ষতিসাধন হয়। এঘটনায় গত ২২/১২/২০২৩ইং তারিখে আছোয়াদ আলী ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পূর্ব জাফরপুর (ঘুঘুজন) গ্রামের আছোয়াদ আলী (৪২) এর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,গত ২০/১২/২০২৩ইং তারিখে রাত্রী আনুমানিক ২:০০ঘটিকায় পূর্ব জাফরপুর গ্রামে ৯৩ শতক জমিতে ভুট্টা চাষ করেন। উক্ত জমি তার দাদার দলিল মূলে ও এসএ রেকর্ড মূলে জমির মালিক আছোয়াদ আলী। দীর্ঘদিন ধরে তিনি চাষাবাদ করে আসছেন। উক্ত জমিতে ১৬০ থেকে ১৭০ মন ভুট্টা হওয়ার সম্ভাবনা ছিল যাহার বাজার মূল্য বর্তমান প্রায় ১লক্ষ ৬০ হাজার টাকা। উক্ত জমিতে প্রতিপক্ষরা ঐ তারিখে মোঃ সাদেকুল ইসলাম (৭০),পিতা: মৃত মজর উদ্দীন সরকার,মোঃ শরিফুল ইসলাম (৪০),পিতা: মোঃ ছদরুল ইসলাম বাবলু (৪৬),শফিকুল ইসলাম (৪৮),উভয়ের পিতা মোঃ সাদেকুল ইসলাম। সাং-পূর্ব জাফরপুর,ফুলবাড়ী, দিনাজপুর। তারা দলবদ্ধ হয়ে পূর্বের সত্রুতার জের ধরে আছোয়াদ আলীর জমিতে আগাছা নাশক স্প্রে করে তার অফুরন্ত ক্ষতিসাধন করে। এই ঘটনায় আছোয়াদ আলী ০৪জন নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় গত ২২/১২/২০২৩ইং তারিখে একটি সাধাণ ডায়েরী দায়ের করেন। জমির মালিক কৃষক আছোয়াদ আলী জানান, প্রতিপক্ষদের সাথে আমার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই কারনেই তারা আমার ক্ষেতে বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন করে। আমি ন্যায় বিচার চাই। এই ঘটনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এর সাথে কথা বললে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category