বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ফুলবাড়ীতে পাম্পে তেল নিতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২১ Time View

মো: আরিফুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি :-
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবস্থিত জয়নগর পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায় মোটরসাইকেল আরোহী
মমিনুল ইসলাম (৪০) পিতা মৃত্যু নবুর উদ্দিন,গ্রাম লালপুর তিনি তেল নেওয়ার জন্য পাম্পে ঢোকার মুহূর্তে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে রোডে সিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহত মমিনুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অধীনে একটি প্রকল্পের ঘরবাড়ি ইউনিয়নের মাঠকর্মী হিসেবে চাকুরী করতেন। নিহত মমিনুলের ৮ মাসের একটি মেয়ে বাচ্চা রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান পুলিশ,এ বিষয়ে ফুলবাড়ী থানার এস আই আবুল কালাম আজাদ জানান ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছে। ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক। এ বিষয়ে ফুলবাড়ী অফিসার ইনচার্জ মুস্তাফিজার রহমান জানান ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষা শেষে থানায় নিয়ে আসা হয়েছে কোন অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটিকে অনেক চেষ্টা করে আটকানো সম্ভব হয়নি,আমরা খবর পাওয়ার আগে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category