শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

ফরিদপুরে প্রকাশ্যে বাবা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা তদন্তে পুলিশ 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ Time View

ফরিদপুরে প্রকাশ্যে বাবা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা তদন্তে পুলিশ

মোঃ ইলিয়াছ খান,ফরিদপুর:-ফরিদপুর রেলস্টেশনের সামনে পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার মুন্সী (৫০) ও তার ছেলে শাকিল মুন্সীর (২৫) ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।সোমবার (৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।

অভিযোগকারী মৌসুমী আক্তারের বরাতে জানা যায়,সেদিন আদালতে মামলার হাজিরা শেষে দেলোয়ার মুন্সী ও তার ছেলে বাড়ি ফিরছিলেন। রেলস্টেশনের সামনে পৌঁছালে বিবাদী পক্ষের শাহনাজ বেগম,সাইফুল ইসলাম তাঞ্জু, ডালিয়া আক্তারসহ অজ্ঞাতনামা ৪–৫ জন সন্ত্রাসী তাদের গতিরোধ করে।পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর ও কোপাতে কোপাতে গুরুতর জখম করে।

এ সময় দেলোয়ার মুন্সীর সঙ্গে থাকা টাকা-পয়সা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর দেলোয়ার মুন্সীর পক্ষ থেকে ফরিদপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে, থানার এসআই সিরাজ ঘটনাটি তদন্তের দায়িত্ব পান।এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে এসআই সিরাজ বলেন,“প্রাথমিক তদন্তে ঘটনাটি সত্য বলে পাওয়া গেছে। তবে আরও বিস্তারিত তদন্ত চলছে।

বাদীর দাবি,দ্রুত এই ঘটনার নিয়মিত মামলা নেওয়া হোক এবং অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

স্থানীয়দের মাঝে এ ঘটনার পর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category