রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় কমলনগরে প্রধান শিক্ষককে সংবর্ধনা

মোঃ নুর হোসেন
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৩ Time View

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি::লক্ষ্মীপুরের কমলনগরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ কামরুল হাসানকে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কমলনগর উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

২২ জুন রবিবার দুপুরে উপজেলার চর লরেঞ্চ বাজারস্থ জাঙ্গলীয়া কে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষক সমিতির বিশেষ সভা শেষে এ সম্মাননার আয়োজন করা হয়েছে।কমলনগরের দক্ষিণ পূর্ব চর লরেঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান উপজেলা শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাসেম-শাহীন) পরিষদ দেশের একমাত্র গ্রহনযোগ্য প্রাচীন ঐতিহ্যবাহী ও বৃহৎ শিক্ষক সংগঠন। এ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কমলনগরের একমাত্র শিক্ষক হিসেবে খ্যাতিসম্পন্ন দক্ষ, শিক্ষাও শিক্ষক বান্ধব প্রধান শিক্ষক কামরুল হাসানকে ‘সদস্য’ পদে মনোনীত করায় কমলনগর শিক্ষা পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।এসময় সংবর্ধিত প্রধান শিক্ষক কামরুল হাসান উপস্থিত সকল শিক্ষক ও কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি আবদুর রহমান সেলিম,অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শরীফ উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন, আবু ছায়েদ,ফিরোজ আলম,আমজাদ হোসেন,মোহাম্মদ মহি উদ্দিন কাজল, শিক্ষক কাজী মুহাম্মদ ইউনুছ, মোরশেদ আলম,মিঠু চন্দ্র দাস, মোহাম্মদ শামীম,মোহাম্মদ আজাদ উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category