মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

পূর্ব শত্রুতার জেরে ঘরবাড়ি ভাংচুর লুটপাট আহত ২ নারী

মাহিদুল ইসলাম ফরহাদ
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৯ Time View

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি::চাঁপাইনবাবগঞ্জের উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা-মারধর, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা ও মেয়ে দুই নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার (০২ আগস্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলার বাবুপুর চ্যালকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই নারী হলেন, একই এলাকার সায়েমা বেগম (৪০) ও তার মেয়ে মরিয়ম খাতুন।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে খুন হন কালু বাঘ নামের এক ব্যক্তি। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জের ধরে একই গ্রামের তাজিবুল হকের ছেলে পারভেজের নেতৃত্বে , মোঃ গাভু, পিতা জাব্বার, আবদুর রহমান, পিতা মোঃ আনারুল, আনারুলের স্ত্রী বেদানা ,হেরাশের স্ত্রী কমেলা বেগম, তাজিবুল হাজির স্ত্রী মোসাঃ ছবি, ও কালু বাঘের দুই মেয়ে, সহ ১৫-২০ জনের একটি দল এই হামলা ও বাড়ি ভাংচুর করে।

এসময় বাড়ির মধ্যে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুটপাট করে তারা। বাড়ির বিভিন্ন অংশ ও আসবাবপত্রে ভাংচুর চালানো হয়। এসময় বাধা দিতে গেলে সায়েমা বেগম (৪০) ও তার মেয়ে মরিয়ম খাতুনকে মারধর করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। এর আগে দুই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় হামলাকারীরা৷

ভুক্তভোগী চিকিৎসাধীন নারী সায়েরা বেগম বলেন, ইদের আগে স্থানীয় দুইটি পক্ষের বিরোধে একজনের প্রাণ যায়। এনিয়ে আমরা বা আমাদের পরিবারের কোন সম্পৃক্ততা নেই। কিন্তু হঠাৎ করেই বাড়িতে হামলা ও ভাংচুর, লুটপাট করেছে সন্ত্রাসী বাহিনী৷ মানা করতে গেলে আমাদের উপরেও হামলা করেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এনিয়ে তদন্তকাজ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category