বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন

পীরগঞ্জে ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর দম্পতির যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

মোঃ মজিবর রহমান শেখ :: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এক ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর প্রতিবেশী দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে একজন বেকসুর খালাস পেয়েছেন।

২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ দায়রা জজ মো. আবুল মনসুর আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম। দণ্ড পাওয়ারা হলেন- পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামের প্রয়াত মাদু মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনা বেগম। খালাস পেয়েছেন পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামের ফারাজ উদ্দীনের ছেলে মো. নয়ন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম বলেন, ২০১৩ সালের ৯ এপ্রিল পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দীন ফকির ওরফে ফকির মেম্বার নিখোঁজ হন। পরদিন কুশারীগাঁও গ্রামের জনৈক নাজিমের ভুট্টা ক্ষেত থেকে আলাউদ্দীন ফকিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলাউদ্দীনের ছেলে বাদশা মিয়া প্রতিবেশী মোহাম্মদ আলী, মো. নয়ন, বাবুল এবং হামিদুল হককে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পিপি বলেন, তৎকালীন পীরগঞ্জ থানার এস,আই মো. রায়হান আলী তদন্ত শেষে মোহাম্মদ আলী, তার স্ত্রী মোমেনা বেগম এবং মো. নয়নকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category