শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দারুস সালাম থানার উদ্দোগে ওপেন হাউজ ডে শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার

নেত্রকোণায় তিন হাজার পাঁচশত লিটার জ্বালানি তেল জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৪৪ Time View

নেত্রকোণায় তিন হাজার পাঁচশত লিটার জ্বালানি তেল জব্দ

মোঃ ফারুক মিয়া,ভ্রাম্যমান প্রতিনিধি,নেত্রকোনা জেলা:-নেত্রকোণা সদরের ১ নং মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে ৩ হাজার ৫ শত লিটার ডিজেল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।


গোপন সংবাদের ভিত্তিতে ২৮ ই মার্চ ২০২৬ ইং রোজ শনিবার সন্ধ্যায় হাটখলা বাজারের মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।উক্ত অভিযান পরিচালনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এই ধরনের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যারাই অবৈধভাবে এই ধরনের ব্যবসা পরিচালনা করবে ও অবৈধভাবে জ্বালানি তৈল মজুদ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উক্ত বিষয়ে নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান,পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৬(ক) লঙ্ঘনের অপরাধে ২০(১)ধারা মতে এই অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুদকৃত অবৈধ ৩ হাজার ৫০০ লিটার ডিজেল স্থানীয় দুজন মেম্বারের জিম্মায় নিয়ে নিকটস্থ ফিলিং স্টেশনে সর্ব সাধারণের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয় বলে জানান তিনি।

নেত্রকোনা জেলা প্রশাসক তিনি আরও জানান,নেত্রকোণা জেলায় সকল ফিলিং স্টেশন মনিটরিং করা হচ্ছে।পাশাপাশি সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে জেলার সকল ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category