রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

পাঁচবিবিতে মৃত গরু জবাইয়ের সময় দুই কসাই আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

পাঁচবিবিতে মৃত গরু জবাইয়ের সময় দুই কসাই আটক

মোঃ মাফিজুল ইসলাম,জয়পুরহাট:-জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় মৃত গরু জবাইয়ের সময় দুই কসাইকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন-১।মো. ফারুক(৩৫),পিতা:মো.মাহতাব,গ্রাম:রামভদ্রপুর
২।মো.আবদুল খালেক(৬০),পিতা:মৃত তাহের হোসেন,গ্রাম:মোরের হাট গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কয়া ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেন।পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,উচনা ত্রিপুরা এলাকার কসাই ছাইদুলের নেতৃত্বে ফারুক ও খালেক দীর্ঘদিন ধরে মৃত গরু জবাই ও বিক্রির সঙ্গে জড়িত ছিল।অভিযানের সময় মূলহোতা কসাই ছাইদুল পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মো.সেলিম আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে আটককৃত ফারুক ও খালেককে ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করেন।জরিমানা আদায় শেষে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে,জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category