রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

পশ্চিম গুজরায় পাঁচ শত বছরের প্রাচীন শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৭২ Time View

রাউজান চট্টগ্রাম:রাউজানের পশ্চিম গুজরায় সার্বজনীন শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা পরিষদের আয়োজনে দক্ষিণ রাউজানে আয়োজিত হলো পাঁচশত বছরের প্রাচীনতম শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ পূজা।

অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, শঙ্খধ্বনি, উলুধ্বনি, সন্ধ্যারতী, গীতাপাঠ, চণ্ডীপাঠ, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা, বলিদান অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ।
তন্ত্রদারী করেন দুলাল ভট্রাচার্য্য, পৌরোহিত্য করেন সাধন পারিয়াল।

পরিচালনা কমিটির সিনিয়র সভাপতি মৃদুল পারিয়াল। সভাপতিত্ব করেন প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী। সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন অসীম পারিয়াল, অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন লাভলু পারিয়াল, রনজিত দাশ,চন্দন বিশ্বাস, কাঞ্চন বিশ্বাস, উজ্জ্বল ধর,চঞ্চল পারিয়াল, রানা দে,দোলন পারিয়াল, অজিত সিংহ, রাজীব দে,অমিত পারিয়াল, তন্ময় পারিয়াল, শিমুল দাশ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং সনাতন ধর্মাবলম্বী সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে এসে এসব কর্মকাণ্ডে সহায়তা করার প্রত্যাশা কামনা করেন।
প্রস্তাবিত মন্দিরের ভিত্তি স্হাপন শুভ উদ্বোধন করেন ও
শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির নির্মাণ কাজে আর্থিক অনুদানে এগিয়ে আশার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত মহতী অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে হাজার হাজার পূণ্যার্থী নারী-পুরুষ উপস্থিত হয়ে শ্রীশ্রী ক্ষেত্রপাল ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category