রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

পরীক্ষার সুষ্ঠুতা রক্ষায় সিএমপির‘জিরো-টলারেন্স’এবার নকল চক্রের আর রেহাই নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ Time View

পরীক্ষার সুষ্ঠুতা রক্ষায় সিএমপির‘জিরো-টলারেন্স’এবার নকল চক্রের আর রেহাই নেই

মোঃ শহিদুল ইসলাম,চট্টগ্রাম:-নকলবাজদের জায়গা নেই: সিএমপি ঘোষণা করল কঠোর অ্যাকশন প্ল্যান ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা কেবল একটি সাধারণ পরীক্ষা নয়—এটি দেশের মেধাভিত্তিক ভবিষ্যৎ গড়ার প্রধান প্রবেশদ্বার।আর তাই এই পরীক্ষাকে ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় নানা অসাধু চক্রের বিরুদ্ধে এবারের প্রস্তুতি আরও কঠোর, আরও দৃঢ়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবার ঘোষণা দিয়েছে—পরীক্ষার সুষ্ঠুতা বিনষ্টে যে-ই জড়িত হোক, রেহাই নেই।এই দৃঢ় অবস্থান থেকেই আজ (৯ ডিসেম্বর ২০২৫) দামপাড়া পুলিশ লাইনসস্থ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভা।

সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন,সিএমপির শীর্ষ কর্মকর্তারা-যাদের অনেকে অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতি পেয়েছেন।

সভার বক্তব্য,বিশ্লেষণ ও সিদ্ধান্তসমূহ স্পষ্টভাবে বোঝায়-সিএমপি এবার আর পরীক্ষার পরিবেশকে কোনো প্রকার অনিয়ম, গুজব,নকলবাজি বা প্রযুক্তিনির্ভর প্রতারণার হাতে ছেড়ে দিতে চায় না।

নকল সিন্ডিকেট,সাইবার জালিয়াতি ও গুজব—তালিকাভুক্ত সব চক্রই নজরদারিতেঃ সভায় জানানো হয়—ভর্তি কেন্দ্রিক প্রতারণার যতো চক্র আছে তাদের প্রতিটি আগেই শনাক্ত করা হয়েছে। প্রশ্নফাঁস চক্র,সাইবার প্রতারণাকারী

দল,প্রযুক্তিনির্ভর নকলবাজ চক্র,কোচিং–ভিত্তিক প্রভাবশালী গ্রুপ সবাইকে গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে।সাইবার টিম বিশেষভাবে সতর্ক।হুমায়ুন কবির বলেন,“ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে একটি ব্যবসা দাঁড়িয়ে গেছে। এবার সেই ব্যবসার জায়গা থাকবে না। নকল বা জালিয়াতি—কোনো কিছুতেই ছাড় নেই।”ট্রাফিক বিভাগ জানিয়েছে—পরীক্ষার দিন সকল কেন্দ্রের আশপাশ হবে নিয়ন্ত্রিত এলাকা। ভিড়, হর্ন, গাড়ির অতিরিক্ত চাপ—সবকিছুর ওপর কঠোর নিয়ন্ত্রণ।

অতিরিক্ত নিরাপত্তা বহর,মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে মাঠে।এই বিধান পরীক্ষার্থীদের নিরাপদ,মনোসংযোগের উপযোগী পরিবেশ নিশ্চিত করবে বলেই মনে করা হচ্ছে।সিসিটিভি নজরদারি, তিনস্তরীয় নিরাপত্তা, বিশেষ মোবাইল ইউনিট!সভায় সিদ্ধান্ত হয়—সকল কেন্দ্রেই তিনস্তরীয় নিরাপত্তা বলয়,সিসিটিভি নজরদারি,নারী পরীক্ষার্থীদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা,দ্রুত সাড়া দিতে বিশেষ মোবাইল টিম,এসব ব্যবস্থা বাস্তবায়ন হলে নকলচক্রের দৌরাত্ম্য কমবে বলেই প্রত্যাশা।

সিএমপি কর্মকর্তারা স্পষ্ট ভাষায় বলেন,“প্রশ্নফাঁস বলে সামাজিক মাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়,তা সম্পূর্ণ মিথ্যা।এ ধরনের গুজব প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গুজব ছড়ানো এখন একটি আলাদা ব্যবসায় রূপ নিয়েছে এ মন্তব্যও উঠে আসে সভায়।

পরীক্ষার মর্যাদা রক্ষায় সকল সংস্থার সমন্বিত মাঠপর্যায়ের অ্যাকশন প্ল্যান সিদ্ধান্ত অনুযায়ী—আইন-শৃঙ্খলা বাহিনী,সিভিল প্রশাসন,গোয়েন্দা সংস্থা,দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান।সবাই যৌথভাবে পরীক্ষা চলাকালে ‘কমান্ড লাইন’অনুসরণ করবে। এতে অনিয়ম কমবে, তদন্তে গতি বাড়বে, এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।আর এই ধাপকে অনৈতিক ব্যবসার কবল থেকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।সিএমপি এবার যে কঠোর সিদ্ধান্ত নিয়েছেতা প্রশংসনীয় এবং বাস্তবভিত্তিক। এখন প্রশ্ন একটাই—পরিকল্পনাটি মাঠে কতটা শক্তভাবে প্রয়োগ করা যায়?যদি সিএমপি ঘোষিত ‘জিরো-টলারেন্স’ বাস্তবায়ন হয়,তবে এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা হবে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ,সুশৃঙ্খল এবং নকলমুক্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category