রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ২ জন চোরাকাবারী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ২ জন চোরাকাবারী আটক

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:-১৮ ডিসেম্বর ৪টা ৩০ মিনিটে শিমুলতলী বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ তোহরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রসপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে বিজিবি সদস্যরা ২২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট,একটি মোটরসাইকেলসহ দুইজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন— শ্রী কার্তিক (১৮),পিতা: শ্রী স্বপন রায়,গ্রাম: সেখাহাটি,পোস্ট: বীরগ্রাম এবং সুফল রায় (২২),পিতা: শ্রী বৈদ্যনাথ,গ্রাম: টুগাহাট,পোস্ট: আগ্রাদ্বিগুন।উভয়েই ধামইরহাট থানা এলাকার বাসিন্দা এবং নওগাঁ জেলার অন্তর্ভুক্ত।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৯১,৪০০ (এক লাখ একানব্বই হাজার চারশত) টাকা।আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ আসামিদের থানায় জমা দেওয়া হয়েছে ।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন,পিএসসি জানান,নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু পাচার,মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল প্রকার চোরাচালান কার্যক্রম রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category