সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

পঞ্চগড়ে ‘১২০ টাকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে চাকরি পেল ১৪ জন।

মেহেদী হাসান মিরাজ
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৯৪ Time View

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি ::পঞ্চগড় জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুযারি- ২০২৫ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ।

পঞ্চগড় জেলা হতে কোন রকম ঘুষ, তদবির ছাড়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে চাকরি পেল ১৪ জন।

১৬-০৫-২০২৫খ্রিঃ পঞ্চগড় জেলায় নিয়োগযোগ্য শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়, পুলিশ লাইন্স ড্রিল শেডে সন্ধ্যা ৮.৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পিতা কৃষক, শ্রমিক, নৈশ্যপ্রহরী, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও লন্ড্রি ব্যবসা করেন বলে জানা যায়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহব্বান জানান এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।

এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুর ও জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) , নীলফামারী সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১৩৩১জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৩৬১জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ৯৮জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে চূড়ান্তভাবে ১৪জনকে প্রাথমিকভাবে মনোনীত করে পঞ্চগড় জেলা টিআরসি-২০২৫ নিয়োগ বোর্ড এবং ০৩ জনকে অপেক্ষমান তালিকায় রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category