বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

পঞ্চগড়ে নির্বাচনী সভায় হুমকি,রেলমন্ত্রীসহ দুজনকে শোকজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

মো:আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ:- ভোট দিতে না গেলে তালিকা করার’হুমকির ঘটনায় পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলমন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন এবং,নৌকা বিরোধীদের পা ভেঙে দেওয়া’হুমকির ঘটনায় পঞ্চগড়-১ আসনের ইউপি চেয়ারম্যান,নুরুজ্জামান নুরুকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি ।
নুরুজ্জামান নুরু পঞ্চগড় উপজেলা সদরের অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান। সোমবার (২৫ ডিসেম্বর) নুরু এবং মঙ্গলবার রেলমন্ত্রীকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি। সোমবার (২৫ ডিসেম্বর) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় নির্বাচনী সভায় তার বক্তব্যে ভোট দিতে না গেলে তাদের (ভোটার) তালিকা করে রাখার হুমকি দেন। তিনি বলেন,‘একটি দল বের হয়েছে। তারা বলছে, ভোট দেবেন না। তাদের কথায় যদি কেউ ভোট দিতে কেন্দ্রে না যায় তাহলে ভোট দেওয়া নিয়ে আমরা দুইটি লিস্ট করছি। আপনি সরকারি সুযোগ-সুবিধা নেবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না,তা হবে না। যারা ভোট দেবেন না তারা চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে যে সুযোগ-সুবিধা পান তার নাম কাটা যেতে পারে।তার এমন বক্তব্য আমলে নিয়ে পঞ্চগড়-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইন মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তাকে শোকজ করেন। চিঠিতে তাকে বুধবার দুপুর ১২টায় সশরীরে চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে। অন্যদিকে রোববার (শুক্রবার) রাতে অমরখানা ইউনিয়নের কাজিরহাট এলাকায় পঞ্চগড়-১ আসনের নির্বাচনী সভায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন,‘যারা নৌকাকে ব্যবহার করে দীর্ঘদিন চলেছে,এখন নৌকার বিরোধিতা করছে;এদের চিহ্নিত করে রাখবেন। ৭ তারিখের পর এসব লোককে নৌকার আশপাশে দেখলে প্রয়োজনে তাদের পা ভেঙে দেওয়া হবে । চেয়ারম্যানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পঞ্চগড়-১ আসনের নির্বাচন অনুসন্ধ্যান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মার্জিয়া খাতুন নুরুজ্জামান নুরুকেও শোকজ করেন। তবে মঙ্গলবার দুপুরে উপস্থিত হয়ে নিজের এমন বক্তব্যের জন্য ভুল স্বীকার এবং তিনি অসুস্থ বলে দাবি করেন। রেলমন্ত্রীসহ দুজনকে শোকজের বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন,এসব বিষয় নিয়ম অনুযায়ী নির্বাচন অনুসন্ধান কমিটি দেখছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন যে কমিটি করে দিয়েছে তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category