সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

নড়াইলে ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার-১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ Time View

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. শরিফুল শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বিরুল আলম।
গ্রেফতারকৃত মো.শরিফুল শেখ (৩০) নড়াইল জেলার লোহাগড়া থানার পৌর এলাকার পারছাতরা গ্রামের মো.শানাল শেখের ছেলে। ২৮ ডিসেম্বর রাত ৮ টা ২০ এর সময় নড়াইল পৌরসভাধীন কুড়িগ্রাম সাকিনস্থ হাতিরবাগান মোড় “নড়াইল এক্সপ্রেস” এর কাউন্টারের সামনে নড়াইল টু যশোরগামী পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র, এএসআই(নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো.শরিফুল শেখ (৩০) কে গ্রেফতার করে। এ সময় মো. শরিফুল শেখ (৩০) এর নিকট হতে ১৩ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসানের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category