রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত মাধবপুরে কমিউনিটি ক্লিনিকে অনিয়মের প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি বালিয়াকান্দিতে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় আশালতা হাসপাতালে সাপাহারে প্রশাসনের নাকের ডগার উপরে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির ঈদ পূর্ণমিলনী মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেন:সিএমপি কমিশনার ‎যাদুকাটা নদীর পানি বাড়ার সাথে সাথে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যাপরোয়া  মালেক বাহিনী তেল ও নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান সরকারকে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে গোসল না করায় মারধর শিক্ষক গ্রেফতার জোর করে বসতবাড়ির জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে

নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ নিহত ৩

মনির হোসেন
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১২৩ Time View

বেনাপোল প্রতিনিধি::যশোর এম এম কলেজের পাশ্বে সার্কিট হাউজপাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ১ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় উৎসুক জনতা ভীড় করে ছিল ভবনটি ঘিরে। এছাড়া পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করছিলেন।
তথ্য মিলেছে, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভলপার কোম্পানি দশতলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস রোডে। ওই রোডের ইকবাল মঞ্চিলের পাশের ওই নির্মাণাধীন ১০ তলা ভবনের কাজ করছিলেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরুসহ (৪৫)কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বসিন্দাপ্রকৌশলী আজিজুল ইসলাম,আরো কয়েকজন শ্রমিক। হঠাৎ বেলা সাড়ে ১১ টায় ছয় তলার কার্নিশ ভেঙে ছয় তলা থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন ইঞ্জিনিয়ার মিজানুর রহম, আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু। হাসাপাতালে নেয়ার পর ডাক্তার আনুষ্ঠানিকভাবে নিহতের ঘটনা নিশ্চিত করেন।

যশোর জেলা যুবদলের আহবায়ক তমাল আহমেদ জানিয়েছেন বিল্ডিং খুবই ত্রুটিপূর্ণভাবে নির্মাণ হচ্ছিল। ওই সড়কটি দিয়ে মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন । এছাড়া স্কুল কলেজপড়ুয়ারা, পথচারিরা ছিল আতংকে। আর আজ সকালে ঘটে গেল এই চরম দুর্ঘটনা। ভবনটি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছাত্র ছায়ায় গড়ে উঠছিল। তারা কোনো নির্মাণ বিধি ও বিল্ডিং কোড মানেনি। এই বিল্ডিংটি এখনই সিল করে দেয়া দরকার।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টি নিয়ে বিষদ খোঁজখবর নিচ্ছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে#

প্রেরক:-মো মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-০১/০৭/২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category