মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

না ফেরার দেশে নাভারণের ব্যবসায়ী ও রাজনীতিক অলোক সরদার

মনির হোসেন
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫২ Time View

বেনাপোল প্রতিনিধি::চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়াণ রাজনীতিবিদ আসিফ-উদ-দৌলা ওরফে অলোক সরদার (৫৭)। বৃহস্পতিবার রাতে ৮ টার দিকে তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ সর্দার বারিপোতা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা মৃত মমিন উদ্দিন ওরফে বিচ্চু সরদার ছিলেন নাভারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি বাল্যকাল থেকে তার নানা যশোর-১, শার্শা আসনের টানা ৪বারের নির্বাচিত সৎ ও আদর্শবান সংসদ সদস্য মৃত তবিবুর রহমানের সংস্পর্শে থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রতভাবে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের পরিবারের সদস্য বাদল সরদার জানিয়েছেন, অলোক সরদার ছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা। সততার সাথে রাজনৈতিক অঙ্গণে থেকে দলমত নির্বিশেষে মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখেছিলেন। সকল মানুষের সুখ-দুখে পাশে থেকেছেন। তার এই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, মরহুমের লাশ ঢাকা থেকে এলাকায় ফিরে আসলে আজ শুক্রবার ১৬ মে সকাল ১১টার বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের (নাভারণ) খেলার মাঠে প্রাঙ্গণে ১ম জানাযা অনুষ্ঠিত হয়ে গ্রামের বাড়ি সর্দার বারিপোতায় ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এলাকাবাসী জানান, মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত দলমত নির্বিশেষে অলোক সরদার ছিলেন এলাকাবাসীর চোখের মণি। তিনি ছিলেন সদা হাস্যজ¦ল, মিষ্টভাষী ও সফল ব্যবসায়ী।২০০০ সালপূর্ববর্তীসময়েতি
নিদীর্ঘদিন বাংলাবাজারপত্রিকায়সাংবাদিকতকরেছেন। তার মৃত্যুতে দলমত নির্বিশেষে এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক,প্রতিষ্ঠানিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।#

প্রেরক:-
মো,মনির হেসেন বেনাপোল যশোর।
তারিখ:-১৬,০৫,২০২৫
মেবা:-০১৮৩৫ ০১৯৪৩১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category