মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

মোঃ মিঠু আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ বন্দর একরামপুরে ছাত্রলীগ নেতার তৃতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।নিহতের নাম শান্তা ইসলাম(২২)।গতকাল ( ৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় পুলিশ নিহত নববধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের পিতা নজরুল ইসলাম বলেন, ১ লা অক্টোবর আমার মেয়ের সাথে আরিফের সাথে প্রেম করে বিয়ে হয়। বিষয়টি আমরা মেনে নিলেও জামাতা আরিফ প্রতিনিয়ত যৌতুকের জন্য নির্যাতন করত। আমার মেয়ে আমাদের বলার পর তাকে জিজ্ঞাসা করলে উল্টো আমাদের নানাভাবে হুমকি দিত। ৭ জানুয়ারি রাতে আমার মেয়ে আমাদের জানায় যৌতুকের জন্য দিনবর নির্যাতন করেছে। সোমবার (৮ জানুয়ারি)দুপুরে ওই বাড়ি হতে একজন ফোন করে জানায় মেয়ে ফাঁসি দিয়েছে। আমরা দ্রুত গিয়ে মেয়ের লাশ নামানোর পর দেখি শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন।আমরা নিশ্চিত আমার মেয়েকে হত্যার পর ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। একরামপুরস্থ আফতাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয়দের অভিযোগ,দক্ষিণ লক্ষনখোলা এলাকার শাহাবুদ্দিনের ছেলে লম্পট আরিফ তার প্রথম স্ত্রীকেও হত্যা করেছিল। প্রথম স্ত্রী পান্না আক্তারকে পুড়িয়ে হত্যা করেছিল।যে মামলায় জেল খেটেছিল।জেল হতে বেরিয়ে দ্বিতীয় বিয়ে করে। লম্পট আরিফ দ্বিতীয় স্ত্রীকে রেখে পুনরায় গত ১ লা অক্টোবর তৃতীয় বিয়ে করে। যাকে পুনরায় পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে বন্দর থানা পুলিশের পরিদর্শক গোলাম মোস্তফা জানান,লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category