মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

নাটোরে মাদ্রাসার থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাধীন আলম হোসেন
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬৮ Time View

নাটোর প্রতিনিধি::নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে জামিয়াতুল নুরানিয়া মাদ্রাসার তৃতীয় তলা থেকে মো. সিয়াম হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) সকালে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের কান্দিভিটুয়া এলাকার ওই মাদ্রাসা থেকে ছাত্রে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্র মোঃ সিয়াম হোসেন(১৪) নওগাঁ জেলার মান্দা উপজেলার চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

এবং সে ওই মাদ্রাসায় মক্তব বিভাগে ছাত্র ছিল।মাদ্রাসার শিক্ষকরা জানান, সকালে সিয়ামকে দেখতে না পেয়ে মাদ্রাসার শিক্ষক ও সহপাঠিরা খোঁজাখুঁজির শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে মাদ্রাসার তৃতীয় তলায় একটি রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।

এসময় নিহত ছাত্রের পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়। পরে মাদ্রাসার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ও নিহতের পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত হয়।নাটোর সদর থানার পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন,

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category