মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার

নরসিংদীর সদরে ওয়ান শুটার গান,গুলি ও সুইচ গিয়ার চাকু সহ সগীর নামে গ্রেফতার এক

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৮ Time View

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী:: নরসিংদীতে শুটার গান, ১ রাউন্ড গুলি ও একটি চাকুসহ সগীর নামে একজনকে আটক করেছেন পুলিশ। নরসিংদীর সদরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটর গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকুসহ সগীর আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অদ্য ২০ মে মঙ্গলবার দুপুরে সদরের বিলাসদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

গ্রেফতারকৃত সগীর আহমেদ রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় অভিযানে সন্দেহভাজন হিসেবে সগীর আহমেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। নরসিংদীর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত সগীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাবে না। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category