রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

নরসিংদীর জেলা মডেল প্রেসক্লাব এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন প্রধান
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

জেলা প্রতিনিধি নরসিংদী::নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম একেএম আবু সাঈদ চৌধুরী ও জেলায় কর্মরত প্রয়াত সাংবাদিকদের রুহের না মাগফিরাত কামনায় প্রায় ১০০ শতাধিক মানুষের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।

২৪ মার্চ ২০২৫ ইং,সোমবার বিকেলে নরসিংদী উপজেলা মোড় হোটেল রেডিয়েন্স এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মহান আল্লাহর কাছে শুকরিয়া সুন্দরভাবে নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি আকিকুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ, সাধারণ সম্পাদক রাছিফুল ইসলাম মিশু, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মো: সোহাগ মিয়া, সহ-কোষাধক্ষ্য কাউসার মিয়া, দপ্তর সম্পাদক জামান মিয়া, ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম সেলিম, কার্যকরী সদস্য সাখাওয়াত হোসেন প্রধান, আলী হোসেন, এড: বদরুল আমিন, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব আমির হোসেন, দৈনিক একুশে সংবাদ নরসিংদীর জেলা প্রতিনিধি এস.এম বেলাল, দৈনিক দেশেরপত্র নরসিংদী জেলা প্রতিনিধি মো: রেজাউল করিম ও সাংবাদিক কাজী জহিরুল ইসলাম খোকন সহ জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃতজ্ঞতা প্রকাশ করেন নরসিংদী শ্রীপুর প্রেসক্লাব এর আহ্বায়ক সাংবাদিক কামাল হোসেন প্রধান ও শিবপুর প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন ও অন্যান্য সিনিয়র সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে দোয়া ও ইফতার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category