বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম নিয়ে সিন্ডিকেট চলছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ Time View

নরসিংদীতে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম নিয়ে সিন্ডিকেট চলছে

মোঃ কামাল হোসেন প্রধান,নরসিংদী জেলা প্রতিনিধি:-নরসিংদীতে গৃহস্থালি রান্নার কাজে ব্যবহৃত হয় এলপিজির ১২ কেজি সিলিন্ডার গ্যাস। আর এই সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তা এখন বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।

নরসিংদীতে গত কয়েকদিন ধরে ধারাবাহিক ভাবে বাড়ছে এলপিজির দাম।সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দেওয়ায় ক্রেতাদের প্রতি সিলিন্ডার তিনশত টাকা থেকে চারশত টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে।এমন অভিযোগ সিলিন্ডার ব্যবহারকারীদের। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়,১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত খূচরা মূল্য ১২৫৬ টাকা হলেও তিনশত থেকে চার শত টাকা বেড়ে তা বর্তমানে বিক্রি হচ্ছে সাড়ে ১৫ ও ১৬ শত টাকায়।নরসিংদী জেলায় বিভিন্ন বাজারে খুচরা সিলিন্ডার গ্যাস বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে,তাদের চাহিদা মত এলপিজির গ্যাস এর সরবরাহ বর্তমানে নেই।তাই ক্রেতারা চাইলেও দিতে পারছেন না।ডিলারদের কাছ থেকে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে।তাই দোকানদার ও বাড়তি দামে বিক্রি করছেন।

নরসিংদীর পুটিয়া বাজারের সাবেক মেম্বার আব্দুল জলিল মোল্লা ও বাদল মেম্বার যানান,এক সিলিন্ডার এর দাম দিতে হচ্ছে ১৫ থেকে ১৬ শত টাকা।আবুল বাশার মেম্বার বলেন যার কাজ থেকে যেরকম রাখতে পারে দোকান দার রাখছেন হঠাৎ এমন দাম বৃদ্ধি চিন্তা করা যায় না।১২ কেজির একটি সিলিন্ডার দাম দিতে হয় ১৬ শত টাকা। অধিকাংশ কোম্পানি সিলিন্ডার সরবরাহ বন্ধ রেখেছেন কেন যানা যায়নি।হাতে গোনা কয়েকটি কোম্পানি এলপিজির গ্যাস সরবরাহ করছেন।

নরসিংদী জেলায় প্রতিদিন ২ হাজার সিলিন্ডারের চাহিদা থাকলেও ৫ থেকে ৬ শত সিলিন্ডার পাওয়া যাচ্ছে।চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এছাড়া প্রতি সিলিন্ডার এর কোম্পানি বাড়তি দাম নিচ্ছে।৩০০ টাকা থেকে ৪০০ টাকা নেওয়ার তো কোনো সুযোগ নেই।তবে খুচরা বিক্রেতারা সামান্য কিছু বাড়তি নিতে পারেন বর্তমান সময়ে তবে এত বেশি নেওয়া ঠিক হচ্ছেনা বলে জানান ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category