শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

নরসিংদীতে বিচার বিভাগ কর্মচারীদের কর্মবিরতি

মোঃ কামাল হোসেন
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৫ Time View

প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী::নরসিংদীতে জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেল অনুযায়ী বেতন,ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগ অ্যাসোসিয়েশন এর নরসিংদীর জেলা শাখার কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন ।

অদ্য ৫ মে সোমবার জেলা ও দায়রা জজ আদালত এর সামনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন আদালত এর কর্মচারীরা। কর্মবিরতি পালনের সময় বক্তব্য রাখেন  নরসিংদীর জেলা জজ আদালত এর ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি, নাজির মাহাবুব রেজা,

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর নাজির মোঃ গোলাম হোসাইন, মোঃ খলিলুর রহমান, তানজিনা ফেরদৌস, আহসানুল কবির।তারা বলেন সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয়, বিচার বিভাগীয় কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস বেতনের আলোকে বেতন ভাতা প্রদান,

জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থার করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এরপরও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category