নরসিংদীতে নির্বাচনী দায়িত্ব ও দক্ষতা কোর্সের প্রশিক্ষণ
আবুনাঈম রিপন,নরসিংদী:-নরসিংদীতে ৬ইং ডিসেম্বর শনিবার,পুলিশ লাইন্সের নতুন ভবনের হলরুমে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ১৬ তম ব্যাচের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নরসিংদী মো: কলিমুল্লাহ।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,উক্ত প্রশিক্ষণ কোর্সে জেলা পুলিশসহ অন্যান্য পুলিশ ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছে।