রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

নয়া দিগন্তের সাংবাদিক তোফাজ্জল হাসপাতালে

মোঃ শাহজাহান কবির
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫১ Time View

স্টাফ রিপোর্টার ::পঞ্চগড় জেলা দৈনিক নয়া দিগন্তের পঞ্চগড়ের বোদা উপজেলা সংবাদদাতা তোফাজ্জল হোসেন মিনি স্ট্রোকে (ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক) আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এর আগে বুধবার (৬ আগষ্ট) দিবাগত রাতে তিনি নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন।

প্রথমে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি ওয়ার্ডে ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করে তোফাজ্জল হোসেনের বড় ছেলে আব্দুর রহমান বলেন, আব্বা বুধবার রাতে অসুস্থ বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখান থেকে ডাক্তাররা জরুরি ভিত্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। প্রায় সাত মাস আগে একবার মিনি স্ট্রোকে আক্তান্ত হয়েছিলেন তিনি। স্থানীয় প্রেসক্লাব ও সুধীসমাজের কাছে তাড় বড়ো ছেলে দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category