সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

নবীগঞ্জে কৃষি জমি থেকে টপ সয়েল কাটার অভিযোগে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

নবীগঞ্জে কৃষি জমি থেকে টপ সয়েল কাটার অভিযোগে জরিমানা

বুলবুল আহমেদ,নবীগঞ্জ,হবিগঞ্জ:-নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের ভেতরে উর্বর ধানী কৃষি জমি থেকে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই টপ সয়েল কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পরিচালিত অভিযানে এক্সেভেটর দিয়ে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটা হচ্ছে।এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৫(১)ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বরাক ব্রিক ফিল্ডসের ম্যানেজার শিমুল আহমেদ ও ফরিদপুর গ্রামের আব্দু্ল গনির পুত্র প্রোপাইটার—ফারুক আহমেদকে ২,০০,০০০ (দুই লাখ)টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category